সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

নিকলীতে ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের নিকলীতে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দম্পতি হচ্ছে, ভাটিবরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ওসি মাহাবুবুর রহমানের নির্দেশনায় এসআই রোমান খানের নেতৃত্বে এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন, এএসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।

নিকলী থানা পুলিশের টিমটি ভাটিবরাটিয়া গ্রামের নাদিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নাদিম দম্পতির কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় আনোয়ার হোসেন নামে একজন দৌড়ে পালিয়ে গেলেও নাদিম ও তার স্ত্রী রানুকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিকলী থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host