স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী এই ইফতার মাহফিলের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি শামছুল আলম সেলিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক ও সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

এ সময় কিশোরগঞ্জ শহর জামায়াতের আমীর আ.ম.ম. আবদুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী নজরুল ইসলাম এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।