স্টাফ রিপোর্টার: অসচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর ঝলক।

বুধবার (১৮ মার্চ) বিকালে সংগঠনটির উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বৈরাগীরচর বাজারে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটি বৈরাগীর চর, চর আলগী, কাজির চর ও প্রেমারচর গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ঈদ উপহার বিতরণ করে।

একতা সমৃদ্ধি উন্নতি- এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলার কয়েকটি গ্রামে দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করে সংগঠনটি। সেমাই, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, নুডলস, ডাল ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহার দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি জাকির হোসেন।

এ সময় সরারচর সৌদামিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সহসভাপতি কফিল উদ্দিন, সহসভাপতি ও ন্যাশনাল ব্যাংকের অফিসার কামাল হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, তথ্য ও প্রচার সম্পাদক নিশাদ মিয়া, আলতাব হোসেন, কবির, নজরুল ইসলাম, ইলিয়াস, কামরুল, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।