বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মোট ৫৯টি শূন্যপদে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়োগের লিখিত পরীক্ষার আগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের রাজস্ব প্রশাসনের অধীন ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে ৫৫টি, নিরাপত্তা প্রহরী পদে ০৩টি এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ০১টিসহ মোট ৫৯টি শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ শুক্রবার বেলা ১১.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই নিয়োগ কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২১ এ বিদ্যমান নিয়োগ সংক্রান্ত বিধি বিধান অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে।

উক্ত পরীক্ষায় কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয়। যদি কোন প্রার্থী নিজে অথবা অন্য কোন মাধ্যমে তদবির করেন তবে সেই প্রার্থী নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন।

এছাড়াও দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করা এবং ডিজিটাল পদ্ধতিতে কোন প্রকার অসুদপায় অবলম্বনের জন্য কোন দালাল চক্রের সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করাসহ অনুরোধ করা হলো।

অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে। উল্লিখিত পদে নিয়োগ পাবার কোন প্রকার সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ অথবা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host