সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর কিশোরগঞ্জ সদর উপজেলায় রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অর্জন করেছে সামিহা তাবাসসুম। সে নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২১ মে) কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সামিহা তাবাসসুম চলমান এই প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করে উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হয়েছিলো।

প্রসঙ্গত, সামিহা বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সারাদেশ ব্যাপী শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪ এ “ক” বিভাগের একজন প্রতিযোগী হিসেবে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত এবং গণজাগরণের গান এই তিনটি বিষয়ে অংশগ্রহণ করে রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীত বিষয়ে জেলা পর্যায়ে প্রথম এবং গণজাগরণের গান বিষয়ে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছিলো।

এছাড়া সে নতুন কুঁড়ি ২০২৫ এ অংশগ্রহণ করে আঞ্চলিক পর্যায়ে লোকসংগীত ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করেছিলো এবং মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় লোকসংগীত ক্যাটাগরিতে বিভাগীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

সামিহা তাবাসসুমের বাবার নাম গাজী মহিবুর রহমান এবং মাতার নাম নূরুন্নাহার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host