সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

কিশোরগঞ্জে প্রতিষ্ঠার ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ২০১২ সালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জে প্রতিষ্ঠা হয় ঈ শাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইআইইউবি)। কিন্তু দীর্ঘ ১৪ বছর ধরে প্রতিষ্ঠানটি জেলা শহরের নীলগঞ্জ রোড এলাকার অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে।

এ পরিস্থিতিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করে অস্থায়ী ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে স্লোগান দেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ফলে সড়কে যানচলাচল বিঘ্নিত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয় চালুর ২ বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী স্থাপনা করার বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় বিশ্ববিদ্যালটি ইউজিসি’র নিম্নমানের র‌্যাংকে রয়েছে। শিক্ষার্থীদের সনদ নিয়ে পেশাগত জীবনে ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাঈদ সুমন বলেন, স্থায়ী ক্যাম্পাস আমাদের ন্যায্য দাবি। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস অনুমোদন করে শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বাস্তবায়ন করতে হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান বলেন, আমরা তিনদিন সময় নিয়েছি। জায়গা তো আমাদের আছেই। ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কথা বলে শিক্ষার্থীদের জানাবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host