বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জের বাস-সিএনজির ভাড়া; স্বাভাবিক নাকি জুলুম?

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ

হাফেজ মাওলানা যুবায়ের আহমাদ: জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ ব্রিজের দূরত্ব ৯২ কিলোমিটার। বাসে স্বাভাবিকভাবে ১৫০ টাকায় যাওয়া যায়। আর জয়দেবপুর চৌরাস্তা থেকে কিশোরগঞ্জের দূরত্ব ৭৭ কিলোমিটার। বাসভাড়া ৩০০ টাকা।

ঈদের দিন ১১টার দিকে জয়দেবপুর চৌরাস্তায় দাঁড়িয়ে দেখেছি ময়মনসিংহ ব্রিজের বাসভাড়া চাচ্ছে ২০০ টাকা আর কিশোরগঞ্জের ভাড়া চাচ্ছে ৫০০ টাকা।

কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের সিএনজি ভাড়া সাধারণত ১৬০ টাকা আর ঈদ উপলক্ষ্য নিচ্ছে ২০০ টাকা। এর বিপরীতে কিশোরগঞ্জ থেকে জয়দেবপুর চৌরাস্তা সাধারণত সিএনজি ভাড়া ৩০০ টাকা, ঈদ উপলক্ষ্য ৪০০-৫০০ টাকা। এ বৈষম্য কেন?

সরকার নির্ধারিত কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ১২ পয়সা। সে হিসেবে কিশোরগঞ্জের ভাড়া (৭৭×২.১২) ১৬৩ টাকা ২৪ পয়সা।

আচ্ছা, আরেকটু বেশি ধরুন ১৭০ টাকা। ও, টোল আছে। তাহলে আরো ২০ টাকা বাড়ান, ১৯০ টাকা। না আরেকটু বাড়ান, ২০০ টাকাই। কিন্তু কোন যুক্তিতে ৩০০ টাকা? নাকি সরকার নির্ধারিত ভাড়া এ রোডের জন্য প্রযোজ্য নয়? স্থানীয় সংসদ সদস্য ও প্রশসন বিষয়টি দেখবেন বলে আশা করি।

আমি মোটামুটি সারাদেশে যাই। লং জার্নিতে সাধারণত গাড়ি এভয়েড করি, বাস-ট্রেনে যাই। আমার ক্ষুদ্র পর্যবেক্ষণ, বাংলাদেশের সবচেয়ে বেশি ভাড়া এ রুটে।

আনন্যা পরিবহনের বাসের মান ইদানিং আগের চেয়ে একটু ভালো হলেও অন্যান্য রুটের চেয়ে অনেক পিছিয়ে। আর কতদিন এভাবে কিশোরগঞ্জবাসীকে বাড়তি ভাড়া দিতে হবে?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host