শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

কিশোরগঞ্জে ‘অন্য এক দিগন্ত ক্লাব’-এর যাত্রা শুরু

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে গঠন হয়েছে ‘অন্য এক দিগন্ত ক্লাব’। দৈনিক নয়া দিগন্তের মাসিক প্রকাশনা ‘অন্য এক দিগন্ত’কে কেন্দ্র করে এই ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। পাঠাভ্যাসের চর্চা এবং সাংস্কৃতিক বিকাশ তরুণ প্রজন্মকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে পারে। এ ধরনের উদ্যোগ চিন্তাশীলতা, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।

ক্লাবটির মূল লক্ষ্য হচ্ছে সংস্কৃতি চর্চার প্রসার, পাঠাভ্যাস বৃদ্ধি এবং তরুণদের সচেতন ও চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। ক্লাব সদস্যরা সিদ্ধান্ত নেন, প্রতি মাসে একটি সভা অনুষ্ঠিত হবে। প্রতিটি সভায় একটি মেজর এবং একটি মাইনর বিষয় নিয়ে আলোচনা হবে। মাইনর বিষয় হিসেবে থাকবে ‘অন্য এক দিগন্ত’র এক বা একাধিক লেখা। আর মেজর বিষয় হিসেবে থাকবে দর্শন, ইতিহাস, রাজনীতি বা সমকালীন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়। আগামী সভার বিষয় নির্ধারণ করা হয়েছে— “জলবায়ু পরিবর্তন: হাওরে সংকট”।

গঠন হওয়া কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর মো. শাহাদত হোসেন। যুগ্ম আহ্বায়ক ইসাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল এবং সদস্য সচিব আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক নয়া দিগন্তের কিশোরগঞ্জ প্রতিনিধি মো. আল আমিন।

অর্থ বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গুরুদয়াল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাসাইদ রহমত উল্লাহকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ; অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইকরা জাহান, মো. জিহাদ, মাইশা জাহান দিশা, আর্নিসা সরকার ও ফারিয়া নুসরাত তৃষা; কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া জামান সাইকী; সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নওরিন; করিমগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাফিউল ইসলাম নাফি এবং ওয়ালী নেওয়াজ খান কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিমনা তরুণরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, ‘অন্য এক দিগন্ত ক্লাব’ ভবিষ্যতে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে ‘অন্য এক দিগন্ত ক্লাব’-এর যাত্রা শুরু"

  1. মোঃ শাহাদত হোসেন says:

    ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host