বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবাসীদের সম্মাননা, আলোচনা ও দোয়া

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: প্রবাসীদের সম্মাননা, আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটাসহ নানা আয়োজনে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ফাউন্ডেশনের আয়োজনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা রুহুল হোসাইন।

ফাউন্ডেশনের উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সংগঠনের প্রবাসী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল হোসাইন বলেন, আমি নিজেও একজন প্রবাসী ছিলাম। প্রবাস জীবন কতটা কষ্টের তা আমি জানি। আমাদের প্রবাসীরা প্রকৃত রেমিট্যান্স যোদ্ধা। তারা নিজেদের সুখ বিসর্জন দিয়ে পরিবারের জন্য এবং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জের ১৩টি উপজেলার প্রবাসীদের সমন্বয়ে এই সংগঠন গড়ে উঠেছে। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ‘আদর্শ যার যার, প্রবাসী কল্যাণ সবার’—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম, উপদেষ্টা মাওলানা সাইফ সিরাজ, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মাওলানা ইসমাইল মুফিজী ও এডভোকেট শাহ আশ্রাফ উদ্দিন দুলাল এবং অতিথিদের মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ জাভেদ রহিম, এডভোকেট খলিলুর রহমান, আলহাজ আবু হাসান বাবুল, জহির আহমেদ, এরশাদ উদ্দিন মল্লিক, রিপন ভূঁইয়া প্রমুখ আলোচনায় অংশ নেন।

তাড়াইলের দুই কৃতী সন্তান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ আমিনুল ইসলাম ভূইয়ার সার্বিক সহযোগিতায় ও সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী মো. হিরণ ভূঁইয়ার পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসীদের কল্যাণ ও মানবতার সেবায় সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে প্রবাসীদের কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host