শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

দু:খ নদীটার দিনকাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ

সনিয়া সরকার

এরপর বহু সময় পেরিয়ে গেছে
দু:খ নদীটার খোঁজ কেউ আর রাখেনি।

যেমন কেঁদে কেঁদে ফুরায় অশ্রু
আবার গল্পে ফুরায় কথা,তেমনি
দু:খ নদীকে আর কেউ মনে রাখেনি।

ভেলা টা পরে আছে, জেগে উঠা চরে
আধা পঁচা, কলাগাছের আবর্জনা হয়ে।

দু:খ গুলোর জায়গা হলো আর কই-
সবাই চলে যায়,সময় ফুরালে
ভেলা টা পরে রয়,আজীবন
দু:খ বয়ে যাওয়ার মায়ার টানে
নদীর জোয়ার ফেরার অপেক্ষায়.
কখনো কখনো, জীবনও এমনই!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host