সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এনামুল হক মোল্লা।

বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে ১৯ এপ্রিল তাকে সংসদ সদস্য মো. ফজলুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্র দেওয়া হয়।

নিয়োগপত্রে বলা হয়েছে, নির্বাচনী এলাকা-১৬৫ কিশোরগঞ্জ-৪, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ সমন্বয়ের জন্য মো. এনামুল হক মোল্লাকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্য মো. ফজলুর রহমানের নির্দেশক্রমে বলবৎ থাকবে বলেও নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।

মো. এনামুল হক মোল্লা ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার তাকে তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দেওয়া হলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host