রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী

কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার।

আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, ক্রীড়া সংগঠক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, ফুটবল কোচ হুমায়ুন কবির, ক্রিকেট কোচ কমল ঘোষ, হকি কোচ মো. রিপেল হাসান, ভারোত্তোলন কোচ মো. আজহারুল ইসলাম, অ্যাথলেটিক্স কোচ মো. আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জেলার ক্রীড়াঙ্গণের অতীত ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এ সময় খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং প্রশাসনের বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিকালে ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host