শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

কিশোরগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান লিটন

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান লিটন। রবিবার (২৯ মার্চ) ব্যাংক ভবনে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় হাবিবুর রহমান লিটনসহ তার পুরো প্যানেল বিজয়ী হয়।

কমিটিতে বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি মো. মতিউর রহমান এবং সদস্য মো. লুৎফুর রহমান, মো. বাহাউদ্দিন খান, মো. জালাল উদ্দিন ও মো. মহিউদ্দিন ঠাকুর।

মনোনয়নপত্র বাতিল হওয়ায় কমিটির দুটি সদস্যপদ শূন্য রয়েছে।

বিকালে কিশোরগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কুলিয়ারচর উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম এবং নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক খাইরুল কবীর তফসিল অনুযায়ী তাদেরকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন।

নতুন সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান লিটনের বাড়ি করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে। তিনি হাত্রাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও দৈনিক দিনকালের করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host