বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জের জুলাই যোদ্ধা নুসরাত জাহানের বাবার ইন্তেকাল, জানাজায় অসংখ্য মানুষ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জুলাই যোদ্ধা ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানের বাবা মো. শরীফ উদ্দিন (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগের দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব হলে হাসপাতালে এনে তাঁকে ভর্তি করা হয়েছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো. শরীফ উদ্দিন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। এলাকায় তিনি একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি পিটুয়া গ্রামের পাচুশাহ দরগা ঈদগাহে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নামাজে জানাজায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন, জুলাই আন্দোলনের সংগঠক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সায়েদ সুমন, জুলাই আন্দোলনের সংগঠক আশরাফ আলী সোহান, শেখ মুদ্দাছির তুসি, খালেদুর রহমান ফুরাদসহ জেলা-উপজেলার বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং অসংখ্য মানুষ অংশ নেন।

নুসরাত জাহানের বাবা মো. শরীফ উদ্দিনের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host