বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে এনসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার-দোয়া, রাজনীতিবিদদের মিলনমেলা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জেলা শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত এই ইফতার আয়োজনটি রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

জেলা এনসিপি’র আহ্বায়ক খায়রুল কবীরের সভাপতিত্বে এতে বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্মসদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক, সদর উপজেলা জামায়াতের আমীর ক্বারী মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন শেরজাহান, যুগ্মসাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সাঈদী, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন ও মো. ফয়সাল হোসেন প্রিন্স এর সঞ্চালনায় ইফতার মাহফিলে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং যুবশক্তি ও ছাত্রশক্তি নেতৃবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় মাজহারুল ইসলাম এমপি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে সকলের অংশগ্রহণে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র গঠনে কাজ করছে। আমরা দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলবো। সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলাতে এনসিপি যেসব ভালো কাজের উদ্যোগ নিবে, তাতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী রিয়াদী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host