মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ’র নেতৃত্বে জিয়াউর-সোয়েল

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার অন্যতম সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদে নবগঠিত এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সংস্কৃতিকর্মী ও সাংবাদিক কবির উদ্দিন ফারুকী সোয়েল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের আলোরমেলা এলাকার বিয়াম ল্যাবরেটরি স্কুলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে মনোনীত হন আবদুল কাদির ভূইয়া হিরো, জুলহাস উদ্দিন সুজন ও হুমায়রা পারভীন পপি।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সামসুল ইসলাম শাহীন (সহ-সভাপতি), ফয়সাল বিন হাফিজ আকন্দ কায়েস (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. খুরশীদ আলম নিরব (যুগ্ম সাধারণ সম্পাদক), সেতারা বেগম সেতু (সাংগঠনিক সম্পাদক), মেহেদী হাসান হৃদয় (সহ-সাংগঠনিক সম্পাদক), জহিরুল হাসান রুবেল (সাংস্কৃতিক সম্পাদক), তাসলিমা আক্তার নিঝুম (সহ-সাংস্কৃতিক সম্পাদক), জীবন কুমার দাস (অর্থ সম্পাদক), সৌরভ ঘোষ (তথ্য ও গবেষণা সম্পাদক), মো. নাজমুল হক ( প্রচার সম্পাদক)।

এছাড়া কমিটির সদস্যরা হলেন, মুহাম্মদ শামীম রেজা, শৈবাল কুমার পাল দিপু, রিদওয়ানুল মাহাবুব পাশা, শেখ সোমা, তানিশা আক্তার জানিয়া ও সামিয়া আক্তার স্বর্ণা।

প্রসঙ্গত, ২০১৬ সালে কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রতিবছর একাধিক সৃজনশীল অনুষ্ঠান আয়োজন করে জেলার সাংস্কৃতিক অঙ্গনে সরব ভূমিকা রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host