বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব ২০২৫ ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এসব পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হামিদ।

জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শাকিল সরকার এবং জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ.কে.এম. নাদিরুজ্জামান।

কিশোরগঞ্জ সদর উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. আমিনুল হক সাদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় হাসান, পাঠক সাদ্দাম হোসেন, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার শিক্ষার্থী আশফাকুর রহমান সায়েম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে তারুণ্যের উৎসব ২০২৫ এবং মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host