স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে রাফি খান (২৮) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
তিনি ইয়াবাসহ আটক রাফি খানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
রাফি খান কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকার ফারুক খানের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ রাফি খানকে আটক করে।
পরে মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।