সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

কিশোরগঞ্জে গাঁজা নিয়ে আটক হওয়া দুই যুবকের জেল-জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটকের পর মঞ্জুরুল ইসলাম (৩০) ও ইমরান (২৮) নামে দুই যুবককে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে মঞ্জুরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ইমরানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল ও নিলুফা আক্তার রুপা পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই দণ্ড দেন।

দণ্ডিত দুই যুবকের মধ্যে মঞ্জুরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং ইমরান একই এলাকার মো. একলাস উদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মঞ্জুরুল ইসলাম ও ইমরানকে আটক করা হয়।

মোবাইল কোর্টে তাদের জেল-জরিমানা করার পর তাদেরকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host