সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মেহেদী হাসান অভি (২২) ও মো. অনিক (২৬) নামে দুই যুবককে ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

রবিবার (১৭ মে) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল ও রাহুল ঘোষ পলাশ পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা দেন।

দণ্ডিত দুই যুবকের মধ্যে মেহেদী হাসান অভিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. অনিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

তাদের মধ্যে মেহেদী হাসান অভি জেলা শহরের গাইটাল ডুবাইল এলাকার ওমর ফারুকের ছেলে এবং মো. অনিক শহরের পশ্চিম তারাপাশা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবাসহ মেহেদী হাসান অভি ও মো. অনিককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল ও রাহুল ঘোষ পলাশের নিকট প্রসিকিউশন দায়ের করেন।

তারা মোবাইল কোর্টের মাধ্যমে মেহেদী হাসান অভিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. অনিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host