মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে সোহেল (৩২), মো. শাহ আলম (৩০) ও মো. আলী হোসেন (৩৬) নামে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

দণ্ডিত তিনজনের মধ্যে সোহেল কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকার আব্দুর রাশিদের ছেলে, মো. শাহ আলম জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে এবং মো. আলী হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার মৃত আব্দুল হানিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ সোহেল, মো. শাহ আলম ও মো. আলী হোসেন এই তিনজনকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনের প্রত্যেককে পৃথকভাবে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host