মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

পাকুন্দিয়ায় ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজিজুল হক সাগর (৩৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

তিনি আজিজুল হক সাগরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন।

আজিজুল হক সাগর পাকুন্দিয়ার পাইকলক্ষিয়া এলাকার হযরত আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবাসহ আজিজুল হক সাগরকে আটক করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

2 thoughts on "পাকুন্দিয়ায় ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা"

  1. Minhaz Uddin says:

    আমাদের প্রতিবেশী। সে নিজেকে একজন বড় ট্রান্সপোর্ট ব্যবসায়ী এবং কিশোরগঞ্জে নতুন একটি টাওয়ার করতেছে বলে দাবি করে! আধুনিক জীবন যাপন এক্সপেন্সিভ খাবার চলাফেরা, স্টাইল করে কথাবার্তার আড়ালে সে একজন বড় মাদক ব্যবসায়ী বলে আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের সন্দেহ

  2. Minhaz Uddin says:

    সে একজন আন্তর্জাতিক মোবাইল, মাদক, চোরা চালান কারী, তার ইন্ডিয়ান পাসপোর্ট এবং আধার কার্ড আছে। সে তামিলনাড়ু,কোয়েম্বাটুর, কেরালা, বিমান যোগে নিয়মিত ভ্রমণ করেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভারত প্রীতি সম্পর্কিত অনেক তথ্য বেরিয়ে আসবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host