সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

করিমগঞ্জে ২২ দরিদ্র-মেধাবীর মাঝে ৩ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের করিমগঞ্জে ২২ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

শনিবার (১৬ মে) সকালে পৌরসভার নয়াকান্দি এলাকায় ডিএসকে কিশোরগঞ্জ-২ আঞ্চলিক অফিস মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুজ্জামান ভূঞা।

ডিএসকে কিশোরগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ২২ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ৭ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তির চেক দেওয়া হয়।

এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছর সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তান ছাড়াও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

এর ধারাবাহিকতায় এ বছর জেলার মোট ১৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ পূর্ব যোনে ৫৩ জনকে ৮ লাখ ৭৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সারাদেশে এই শিক্ষাবৃত্তির মোট পরিমাণ এক কোটি ১০ লাখ ২৮ হাজার টাকা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host