সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে মর্মান্তিক এ শিশুমৃত্যুর ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশু ঋত্বিক সাহা ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণিতে পড়তো।

পারিবারিক সূত্র জানায়, রবিবার (১০ মে) সকাল ১১টার দিকে বাড়িতে বসে লিচু খাচ্ছিলো ঋত্বিক। অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়।

এ সময় সে চরম অস্বস্তিবোধ করতে থাকে। এক পর্যায়ে সে কান্নাকাটি শুরু করে।

পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ১টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host