মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে সরকার সবসময় পাশে থাকবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদানের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী এ কথা বলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় তিনি নিহত বাচ্চু মিয়ার বাড়ি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

পরিবারটির সাথে আলাপকালে মন্ত্রী বলেন, আজ বাচ্চু মিয়া আমাদের মাঝে নেই, কিন্তু সরকার ও দেশবাসী তার পরিবারের পাশে আছে।

সাক্ষাৎকালে মন্ত্রী নিহতের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এই সহায়তাই শেষ নয় এবং দরিদ্র এই পরিবারটির স্থায়ী বাসস্থানের জন্য যাবতীয় খরচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে উল্লেখ করে মন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত খাস জমি খুঁজে বের করার নির্দেশ দেন।

এছাড়া সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার ব্যাপারেও তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন।

উপহার হস্তান্তরকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, বিদেশের মাটিতে অনেক প্রবাসী মৃত্যুবরণ করেন, কিন্তু তাদের পরিবারের সাথে দেখা করতে কোনো মন্ত্রীকে সশরীরে সচরাচর আসতে দেখা যায় না।

তিনি আরো বলেন, বর্তমানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষ নেই যার কৃতিত্ব বর্তমান শ্রমমন্ত্রীর।

সরকারের পক্ষ থেকে এই সহায়তামূলক কার্যক্রমের সময় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host