বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী ইকবালের পক্ষে প্রচারণায় সক্রিয় আরো ১৪ নেতা বিএনপি থেকে বহিষ্কার

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের আরো ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, এই নেতারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করায় দল থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মাসুক মিয়া, এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অল কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বার, বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্মসাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে তাদের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। এতে বলা হয়- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ২৬ জানুয়ারি বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপি’র ১৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। তারা হচ্ছেন, বাজিতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ফিরোজ খান, নিকলী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মো. মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জারুইতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম, ছাতিরচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি পরশ মাহমুদ, দামপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আলী হোসেন, সিংপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন অর রশীদ, গুরুই ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু তাহের, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন, ছাতিরচর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তার, কারপাশা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিংপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ তপু, গুরুই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও নিকলী উপজেলা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন।

এছাড়া তাদের আগে বাজিতপুর ও নিকলী এই দুই উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে শেখ মজিবুর রহমান ইকবাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধূনালুপ্ত বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host