বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে দুই হাজার দুইশ’ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষ আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ২ হাজার ২শ’ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হচ্ছে, মো. মাসুদ রানা (২৯) ও রিতু আক্তার (৩২)। তাদের মধ্যে মো. মাসুদ রানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে এবং রিতু আক্তার শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ছৈয়াল গ্রামের ডালিম ব্যাপারীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মো. মাসুদ রানা ও রিতু আক্তার উভয়েই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া বটতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. মাসুদ রানা ও রিতু আক্তারকে আটক করে তাদের কাছ থেকে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের এসআই মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় কিশোরগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host