বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নির্বাচনী সভায় যোগ দিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

তিনি জানান, সকাল ৯টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে সভা শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

সভা সফল করতে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনী সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

এ ছাড়া জেলার ছয়টি আসনের জোটের প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রেটারি শামছুল ইসলাম সেলিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফাইজুল হক উজ্জ্বল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

এদিকে জামায়াত আমীরের আগমন উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host