শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২

ইটনায় ফজলুর রহমানের শেষ জনসভায় লা‌খো মানুষ, ধা‌নের শীষের বিপুল বিজ‌য়ের প্রত্যয়

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

স্টাফ রি‌পোর্টার: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি’র প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমানের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইটনা মিনি স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভা এক পর্যায়ে জনসমু‌দ্রে পরিণত হয়। দুপুর থেকে ‘ধানের শীষ’ প্রতীকের ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দেন।

এ সময় তারা ‘ফজলু ভাই ফজলু ভাই- এমপি পদে তোমায় চাই’, ভোট দিব কিসে- ধানের শীষে’সহ নানা স্লোগান দেন।

দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষও জনসভায় আসেন। ফজলুর রহমানের এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়।তারা মুহুর্মুহু স্লোগান আর হাত উঁচি‌য়ে এই আস‌নে ধা‌নের শীষের বিপুল বিজ‌য়ের প্রত্যয় ঘোষণা ক‌রেন।

বিকেল সাড়ে পাঁচটায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন ফজলুর রহমান।

বক্তব্যে মুক্তিযুদ্ধ, দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়ে মাঠ সরগরম করেন।

আগামী ১২ তারিখ নির্বাচনে তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি ফজলুর রহমান আপনাদের সন্তান। এটাই আমার শেষ নির্বাচন। জীবনে হয়তো আর ভোট চাইতে আসব না। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে থাকবো। জীবনের শেষ সময়ে আপনারা আমার পাশে থাকবেন।’

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিনের সঞ্চালনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএন‌পির সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে সর্বশেষ রোববার (৮ ফেব্রুয়ারি) অষ্টগ্রামে ও এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) মিঠামইনে ফজলুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host