সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

কিশোরগঞ্জে ১৩১ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে ডিএসকে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ১৩১ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এর মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের ৩৩ জন শিক্ষার্থীর হাতে ৫ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

সকালে জেলা শহরের গাইটাল এলাকায় ডিএসকে কিশোরগঞ্জ-১ আঞ্চলিক অফিস মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

ডিএসকে কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ-৮ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক জয়ন্ত সূত্রধর, যশোদল শাখার ব্যবস্থাপক নিরাঞ্জন সরকার, নীলগঞ্জ শাখার ব্যবস্থাপক আরিফুল আলম খান, নগুয়া শাখার ব্যবস্থাপক নূরুজ্জামান সরকার, গাইটাল শাখার ব্যবস্থাপক ইকবাল আহমেদ প্রমুখ ছাড়াও কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি উত্তীর্ণ ২২ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তির চেক দেওয়া হয়।

এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তান ছাড়াও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এর ধারাবাহিকতায় এ বছর জেলার মোট ১৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সারাদেশে এই শিক্ষাবৃত্তির মোট পরিমাণ এক কোটি ১০ লাখ ২৮ হাজার টাকা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host