সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে মো. জাহাঙ্গীর হোসেন (২৪) নামে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। সম্মুখসারিতে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মো. জাহাঙ্গীর হোসেনের নিহত হওয়ার খবরটি জানিয়েছেন তার সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন। তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

শুক্রবার (২২ মে) বিকালে ফেসবুক লাইভে এসে মৃদুল জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে তিনিসহ বাংলাদেশের সাতজন গত ১৮ মে সম্মুখসারিতে যুদ্ধ করছিলেন। এ সময় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হন। তাদের মধ্যে মো. জাহাঙ্গীর হোসেন রয়েছেন।

নিহত মো. জাহাঙ্গীর হোসেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

নিহত বাকি দুজনের মধ্যে একজনের বাড়ি মাদারীপুরে। তার নাম মো. সুরুজ কাজী। অপরজন ইউসুফ খান। তার বাড়ি কুমিল্লা জেলায়।

শুক্রবার (২২ মে) বিকালে করিমগঞ্জের বাগপাড়া গ্রামে গিয়ে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর মা জাকিয়া বেগম জীবিকার তাগিদে তিন সন্তানকে নিয়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে তিনি সন্তানদের মানুষ করেন।

পরিবারের দারিদ্র্য দূর করতে ঋণের টাকায় তিন মাস আগে রাশিয়ায় যান জাহাঙ্গীর। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজন ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সংকট কাটাতে এক দালালের মাধ্যমে তিনি রাশিয়ায় যান।

জাহাঙ্গীরের ছোট ভাই জাবেদ হোসেন জানান, মানুষের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে তার বড় ভাই কাজের ভিসায় রাশিয়ায় যান। সেখানে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতেন না।

জাবেদ বলেন, “রাশিয়ায় গিয়ে বড় ভাই তিন মাসেও বাড়িতে কোনো টাকা পাঠাননি। তিনি বলতেন, কাজের খোঁজে আছেন। কাজ পেলেই টাকা পাঠাবেন। কিন্তু তিনি যে যুদ্ধে জড়িয়ে পড়বেন, তা পরিবারের কেউ জানতাম না।”

জাহাঙ্গীরের মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে। তার আড়াই বছরের শিশু সন্তান আযান হোসেন, স্ত্রী মাসুদা হোসেন, মা জাকিয়া বেগম, ভাই জাবেদ হোসেন ও বোন জান্নাতুলের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

এর আগে জয়কা ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মো. রিয়াদ রশিদ (২৮) রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গত ২ মে ড্রোন হামলায় নিহত হন। তার মৃত্যুর ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host