মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাজিতপুরে বসতবাড়িতে গাঁজার চাষ, ৭টি গাঁজার গাছ উদ্ধার, দুই গাঁজাচাষী আটক তাড়াইলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদার দাবি কিশোরগঞ্জে টিসিবি’র ট্রাকসেল উদ্বোধন করলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন কিশোরগঞ্জে প্রতিষ্ঠার ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু নিকলীতে ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি গ্রেপ্তার কিশোরগঞ্জে গাঁজা নিয়ে আটক হওয়া দুই যুবকের জেল-জরিমানা ‘পরিবার ও সমাজে প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিত করতে হবে’ ২০ পারা কোরআনে হাফেজ সাজিদ নিখোঁজ, সন্ধান চায় পরিবার দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

রবিবার (১২ এপ্রিল) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ১১ দলীয় ঐক্য কিশোরগঞ্জ জেলা।

বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন প্রমুখ নেতৃত্ব দেন।

কর্মসূচি থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host