মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

ইরানের অবকাঠামোতে হামলার হুমকির জবাবে তেহরানের কঠোর হুঁশিয়ারি

  • আপডেট সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জ নিউজ ডেস্ক: ইরানের অবকাঠামোতে হামলার হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এতে করে ইসরায়েল পানি ও জ্বালানি সংকটে পড়বে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ তার এক্স পোস্টে সতর্ক করে বলেছেন, আমাদের দেশের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পরপরই, পুরো অঞ্চলে জ্বালানি ও তেল-সম্পর্কিত স্থাপনাগুলোও আক্রমণের আওতায় আসবে এবং এমনভাবে ধ্বংস করা হবে যাতে তা পুনর্গঠন করা সম্ভব না হয়। এর ফলে দীর্ঘ সময়ের জন্য তেলের দাম বেড়ে যাবে। আপনারাই আমাদের এই যুদ্ধে ঠেলে দিয়েছেন।

এদিকে, ইরানের জাতীয় সংসদের নির্মাণ বিষয়ক কমিশনের সহ-সভাপতি মোহাম্মদ রায়েসি বলেছেন, ইরানের মাত্র ৩% পানীয় পানি লবণমুক্তকরণ প্ল্যান্টের ওপর নির্ভরশীল হলেও ইসরায়েলের প্রায় ৮০% পানি আসে এসব প্ল্যান্ট থেকে।

তার মতে, যদি পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়, তাহলে বিদ্যুতের অভাবে লবণমুক্তকরণ প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং পুরো পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে।

তারা ডোনাল্ড ট্রাম্প-এর পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকির প্রেক্ষাপটে এসব মন্তব্য করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host