মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন পালক: কোরিয়ায় ইস্ট কোস্ট গ্রুপের জাহাজের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের বহরে যুক্ত হলো আরও একটি অত্যাধুনিক সামুদ্রিক জাহাজ। আজ দক্ষিণ কোরিয়ায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাহাজটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি মালিকপক্ষের কাছে হস্তান্তর করে কোরিয়ান নির্মাণ প্রতিষ্ঠান ‘দেহান শিপইয়ার্ড’।

​এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী, তানজিল চৌধুরী, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বাণিজ্যিক সক্ষমতার পাশাপাশি জাহাজটিতে মানবিক ও ধর্মীয় মূল্যবোধের চমৎকার প্রতিফলন ঘটানো হয়েছে। জাহাজের অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে একটি সুন্দর মসজিদ। জানা গেছে, জাহাজে কর্মরত নাবিক ও ক্রুরা অত্যন্ত সদালাপী ও ধর্মভীরু।

​অনুষ্ঠানের শেষ ভাগে জাহাজটির ভবিষ্যৎ সাফল্য এবং বাংলাদেশের অর্থনীতিতে এর ইতিবাচক অবদানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দুআ পরিচালনা করা হয়। নতুন এই জাহাজ আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host