বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলার দুইটি পাটকল পরিদর্শনে যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। একদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি নরসিংদীতে যাবেন। সকাল সাড়ে ৭টায় রাজধানীর উত্তরার বাসভবন থেকে প্রতিমন্ত্রী শরীফুল আলম সড়কপথে নরসিংদীর পলাশের উদ্দেশ্যে যাত্রা করবেন।

কর্মসূচির সূত্রে, সকাল ৯টায় নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস এবং সকাল ১০টায় ঘোড়াশাল উপজেলার বাংলাদেশ জুট মিলস পরিদর্শন করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

এছাড়া ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে প্রতিমন্ত্রীর।

সফর প্রসঙ্গে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘জুট মিল দুটোর বর্তমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণে এই সফর। পাটকল চালুর বিষয়ে নির্বাচনী সে প্রতিশ্রতি পূরণে আমরা ইজারার মাধ্যমে বন্ধ থাকা পাটকল পুনরায় চালু করতে চাই।এর ফলে উৎপাদনমুখী হবে ও অর্থনীতির সহায়ক হবে। এর মাঝে কয়েকটি মিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস লিমিটেডের মোট জমির পরিমাণ প্রায় ৭৭.০২৫ একর, যার আংশিক জমি ইজারার মাধ্যমে শিল্পায়নের আওতায় এসেছে। মিলটির উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১৩,৯৬৮ মেট্রিক টন-এখানে হেসিয়ান ও স্যাকিং পণ্য উৎপাদিত হয়।

অপরদিকে, কো-অপারেটিভ জুট মিলস ইজারার লক্ষ্যে ইতোমধ্যে EoI বিজ্ঞপ্তি আহ্বান করা হয় যার কার্যক্রম চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host