বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

ওজুখানা নয় খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ ড্রেন নির্মাণ হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নের অংশ হিসেবে পানি সরবরাহের ব্যবস্থাসহ আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। ১০ লাখ টাকায় কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর ফলে মুসল্লিদের সুপেয় পানি পাওয়া সহজতর হওয়ার পাশাপাশি ঈদগাহ মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদগাহ মাঠের পানি নিষ্কাশনের জন্য মাঠের মাঝখান দিয়ে পূর্ব-পশ্চিমে মাটির ড্রেন রয়েছে। মুসল্লিদের ঈদের জামাত আদায়ের সময় ড্রেনটিকে কেন্দ্র করে সুপেয় পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অস্থায়ীভাবে ট্যাপ বসায়। ফলে ড্রেনটির আশপাশের অংশে পানি পড়ে ড্রেন ও সংলগ্ন এলাকা কর্দমাক্ত হয়ে পড়ে। এতে করে মুসল্লিরা দুর্ভোগে পড়েন।

মুসল্লিদের এই দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাঠ কমিটির সদস্য সচিব মো. এরশাদ মিয়া পানি সরবরাহের ব্যবস্থাসহ আরসিসি ড্রেন নির্মাণে উদ্যোগী হন। এর অংশ হিসেবে জেলা পরিষদ থেকে এ ব্যাপারে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প অনুযায়ী, মাঠের মাঝখান দিয়ে পূর্ব-পশ্চিমে খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে।

এদিকে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাঠের মাঝখান দিয়ে ওজুখানা নির্মাণ করা হচ্ছে- এমন তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ফেসবুকে নেটিজেনরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ বলেন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে মাঠের মাঝখানে কোন ওজুখানা নির্মাণ করা হবে না। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনের উপর স্ল্যাব থাকবে। এছাড়া ঈদের দিনে মুসল্লিদের সুবিধার্থে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host