মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিতরণ, মোবাইল কোর্টে জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে গ্রাহকদের মাঝে তেল বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলায় থাকা ৭টি ফিলিং স্টেশনে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে তেল সরবরাহ শুরু হয়।

গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রতিটি মোটরসাইকেলে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে তেল দেওয়া হচ্ছে।

পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য সকাল থেকেই দীর্ঘ লাইন ছিলো। আগে আসা গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে।

এদিকে তেল বিতরণে অনিয়ম ঠেকাতে উপজেলা প্রশাসন মাঠে তৎপর রয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) বৌলাই এলাকায় অবস্থিত মেসার্স হক এন্ড সিদ্দিক ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেলের দুইজন চালককে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। ধাপে ধাপে সবাইকে তেল সরবরাহ করা হবে।

তিনি সবাইকে ধৈর্য ধরে শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host