সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

কিশোরগঞ্জে ভূমিসেবা মেলায় মিলবে তাৎক্ষণিক ভূমি সেবা, তিন দিনের মেলা শুরু হচ্ছে মঙ্গলবার

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ স্লোগানে সারাদেশের মতো আগামী মঙ্গলবার (১৯ মে) কিশোরগঞ্জে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে রবিবার (১৭ মে) প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবা মেলা-২০২৬ আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে এই ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করবেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জাতীয় কর্মসূচির আলোকে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হবে। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকগণ অনলাইনে কিংবা সেবা বুথসমূহ হতে খুব সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। মেলা উপলক্ষ্যে সাধারণ সেবা ছাড়াও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত তথ্য প্রদান, সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে ধারণা প্রদান করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপা, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host