বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দম্পতিকে মারপিট, শ্লীলতাহানি, টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া এবং জিনিসপত্র ভাঙচুরের ঘটনায় আদালতে স্বজনদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন খোকন মিয়া (৩৬) নামে এক যুবক।

মামলা তুলে নিতে আসামি পক্ষ প্রকাশ্যে তাকে হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী খোকন মিয়া।

তিনি এবং তার পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা চেয়ে পাকুন্দিয়া থানায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) একটি অভিযোগ দিয়েছেন। খোকন মিয়া পাকুন্দিয়া উপজেলার চরপাকুন্দিয়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ জেলা শহরে সাংবাদিকদের কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন খোকন মিয়া। তার অভিযোগ, একই বাড়ির বাসিন্দা তার চাচাতো ভাই জজ মিয়া দীর্ঘদিন ধরে তাদের সহায়-সম্পদ গ্রাস করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছে। এজন্যে তার চাচাতো ভাই জজ মিয়া ও তার পরিবারের লোকজন তাকে সপরিবারে নানা রকম অত্যাচার করে আসছিলো।

গত ৩ জানুয়ারি খোকন মিয়ার নামে খারিজ করা সাড়ে ৭ শতাংশ জমি গোপনে অন্যের নিকট বিক্রি করে দেওয়ার জন্য জজ মিয়া ও তার ছেলে তৌহিদ বাড়িতে একজন ক্রেতা নিয়ে আসে। তখন ক্রেতা ব্যক্তি জায়গা সম্পর্কে জানতে চাইলে খোকন মিয়া এই জায়গা তার এবং জজ মিয়াদের জায়গা নেই বলে জানান।

এতে জজ মিয়া ও তৌহিদ ক্ষিপ্ত হয়ে খোকন মিয়া ও তার স্ত্রী খাদিজার উপর চড়াও হয়। বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারপিটে জখম করা হয়। এ সময় খাদিজাকে প্রাণনাশের চেষ্টাসহ শ্লীলতাহানি ঘটায় ও তার গলার স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যায়। এছাড়া বসতঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ও কাাঠের বাক্সে রাখা নগদ এক লাখ ২০ হাজার টাকা বাক্সের তালা ভেঙ্গে বের করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ৪ জানুয়ারি কিশোরগঞ্জের আমলগ্রহণকারী সিআর আদালত-৩ এ জজ মিয়া, তার ছেলে তৌহিদ, স্ত্রী ফিরোজা খাতুন ও মেয়ে হাফছি এই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আদালতের বিচারক অভিযোগটি এফআইআর করার জন্য পাকুন্দিয়া থানাকে নির্দেশ দেন।

আদালতের নির্দেশের প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি পাকুন্দিয়া থানায় মামলা (নং-১১) রেকর্ড করা হয়।

মামলা দায়েরের পর থেকে আসামি পক্ষের লোকজন বাদী খোকন মিয়াকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এতে খোকন মিয়া ও তার পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।

এ পরিস্থিতিতে খোকন মিয়া বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host