বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে নিওলিথের ২য় হিম ও পিঠা উৎসব

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পরিচালিত কমিউনিটি লাইব্রেরি লাইব্রেরি নিওলিথ–এর আয়োজনে “নিওলিথ হিম ও পিঠা উৎসব” শীর্ষক দ্বিতীয় শীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত লাইব্রেরি নিওলিথ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে শিক্ষার্থীদের তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রি করা হয়।

শীতের আবহাওয়া ফুটিয়ে তুলতে উৎসবস্থল উষ্ণ রঙ ও সাদা কাপড়ে সজ্জিত করা হয়। দিনভর উৎসবে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সন্ধ্যার পর আলোকসজ্জায় উৎসব প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। রাতে স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, এই উৎসব শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের একটি উদাহরণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host