বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস: এসপি কিশোরগঞ্জ

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা পুলিশ আয়োজনে ভৈরব থানায় ‘আমার পুলিশ, আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় ভৈরব থানা প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন। এতে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কে. এম. মামুনুর রশিদ, র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার তপন সরকার, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জোনায়েদ বিন মর্তুজা, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ এবং উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান।

থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনায় অংশ নেন ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাহবুব উল্লাহ মুসা, গণঅধিকার পরিষদের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, সাংবাদিক এম. এ. হালিম ও সোহানুর রহমান সোহান প্রমুখ।

মুক্ত আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে প্রশ্নের জবাবে পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন বলেন, জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী জনগণকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।

মুক্ত আলোচনায় ভৈরব থানা এলাকার আইন-শৃঙ্খলা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জনসাধারণের বিভিন্ন সমস্যার ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host