বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত পাকুন্দিয়ায় ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা

কিশোরগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মিজান, সম্পাদক রতন

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা মোট ১৪টি পদের মধ্যে মোট ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সিনিয়র আইনজীবী মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম রতন টানা ৬ষ্ঠবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে মোট ১১টি পদে প্রার্থী দিয়েছিলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তারা বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ীরা হলেন, সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে এ.এম. ছাদ্দাদুল হক, লাইব্রেরী সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অডিটর পদে মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য পদে মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম।

বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি পদে মুফতী মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া ও মো. আবু সাইম এবং সদস্য পদে মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী মো. ইদ্রিস মিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host