বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করলেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেছেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে তিনি জেলা পরিষদে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদান পর্ব শেষে জেলা প্রশাসক পরিষদ খালেদ সাইফুল্লাহ সোহেল খান জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হওয়া দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

এ সময় তিনি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর কিশোরগঞ্জ জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host