বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

পাকুন্দিয়ায় গণঅধিকার পরিষদের উদ্যোগে ৭৬ পরিবারে ঈদের খুশি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭৬টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বটতলা বাজারে বুরুদিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বুরুদিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সুমন এবং উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে বুরুদিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব সোহানুর রহমান সোহগ, যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন, আকাশ মিয়া, ২নং কাগারচর ওয়ার্ডের গণনেতা মো. মোস্তফাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এলাকার অসহায় ও হতদরিদ্র ৭৬টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যতেও গণঅধিকার পরিষদের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host