স্টাফ রিপোর্টার: আমেরিকা ও ইসরাইল গত তিন সপ্তাহের যুদ্ধে ইরানের আকাশসীমার ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করার দাবি করে এসেছে। ট্রাম্প কয়েকবার দাবি করেছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইরান সম্পর্কে ট্রাম্প আবারো বলেছেন: “তাদের নৌবাহিনী নেই। তাদের বিমানবাহিনী নেই। তাদের বিমান বিধ্বংসী সরঞ্জাম নেই। আমরা যেখানে খুশি উড়ছি। কেউ আমাদের দিকে গুলিও চালাচ্ছে না।”
মার্কিনীরা যেসব সমরাস্ত্রের জোরে এই দাবি করে আসছিল তার শীর্ষে রয়েছে এই এফ-৩৫ যুদ্ধবিমান।
কিন্তু বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরান একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে সফলভাবে আঘাত হানার ফলে এখন থেকে চোখ বন্ধ করে এই বিমান নিয়ে ইরানের আকাশসীমায় ঢোকার আগে দু’বার ভাবতে বাধ্য হবে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।
সম্ভবত, চলমান যুদ্ধে এটি একটি টার্নিং পয়েন্ট হয়ে গেল যা দারুনভাবে যুদ্ধের মোড় ইরানের পক্ষ ঘুরিয়ে দিতে পারে।
সর্বশেষ খবরে জানা গেছে, ইরান মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে সফলভাবে আঘাত হানার পর লকহিড মার্টিন কোম্পানির শেয়ারের দাম একদম পড়ে গেছে।