বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

শোলাকিয়া মাঠের উন্নয়নে প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়নে প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম। তিনি বলেছেন, আমি আপনাদের কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে অতি দ্রুত শোলাকিয়া মাঠের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, সার্বিকভাবে আমরা একটি প্রকল্প গ্রহণ করবো, ইনশাআল্লাহ।

শনিবার (২১ মার্চ) সকালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নেওয়ার আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ঐতিহাসিক শোলাকিয়া মাঠ কিশোরগঞ্জের একটি ইতিহাস-ঐতিহ্য। আমাদের গর্বের ব্যাপার। এই মাঠকে দিয়েই কিশোরগঞ্জের পরিচিতি।

প্রতিমন্ত্রী বলেন, পাগলা মসজিদ কিশোরগঞ্জের আরেকটি ঐতিহ্য। সত্যিকার অর্থে শোলাকিয়া মাঠে মুসল্লিদের বিভিন্ন সুযোগ-সুবিধা, ওজুর ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বসার ব্যবস্থা, পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, দীর্ঘদিন হয়ে গেলেও সেই নাম ও যশের সাথে উন্নয়নের সেই সম্পর্কটার মিল খুঁজে পাই না।

ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত ১২ই ফেব্রুয়ারি একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এ ব্যাপারে অবগত আছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে অতি দ্রুত শোলাকিয়া মাঠের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, সার্বিকভাবে আমরা একটি প্রকল্প গ্রহণ করবো, ইনশাআল্লাহ।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, আমরা আজকে আপনাদের কাছে দোয়া চাই, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বর্তমান সরকারের জন্য। আপনারা যে আশায় এবং ভরসায় যে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন মানুষের প্রত্যাশার জায়গায়, কল্যাণের জায়গায়, আমরা যাতে সেই কাজগুলো করতে পারি। সার্বিক উন্নয়নে আমরা কাজগুলো করতে পারি।

আজকে আমরা এই ঈদগাহ মাঠে দোয়া করবো মুসলিম উম্মাহর জন্য। অত্যাচারী-জালেম যারা মুসলমানদেরকে নানা জায়গায় নিগৃহীত করেছে, অত্যাচার, জুলুম করেছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো, এই জালেমদেরকে হেদায়েত দিক না হলে ধ্বংস হোক। আমরা মুসলমানদের মুক্তির জন্য দোয়া করবো।

আমরা পুরো বাংলাদেশের জন্য দোয়া করবো যাতে আমরা একসাথে মিলেমিশে, দলমতের উর্ধ্বে ওঠে আমরা কাঙ্খিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করতে পারি। কিশোরগঞ্জের উন্নয়নে আমরা ৬টি সংসদীয় আসনের সবাই মিলে সার্বিক উন্নয়নে কাজ করতে পারি।

প্রতিমন্ত্রী শরীফুল আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীসহ সারা বাংলাদেশের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

One thought on "শোলাকিয়া মাঠের উন্নয়নে প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম"

  1. আলহামদুলিল্লাহ-শরীফুল আলম সাহেব কথা দিলে মন্ত্রী বাএম পি, থাকুক আর না থাকুক-কাজটি সুষ্ঠ ও পরিপক্ক ভাবে অবশ্যই সু-সপন্ন হবে হবেই। তাছাড়া এই কাজটি অত্যন্ত পবিত্র কাজ। ইনশাআল্লাহ্-🙏🏻🙏🏻😂😂😂😂😂😂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host