বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

রাতের আঁধারে দুর্বৃত্তের তাণ্ডব, ৫২টি গাছ কর্তন

  • আপডেট সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ফলের বাগানের ৫২টি গাছ কেটে ও ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের পূর্বপাশে তার পুকুর ও ফলের বাগানে এই তাণ্ডব চালানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।

ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে বিএনপি নেতা সজিব আহমেদ জানান, চণ্ডিপুর গ্রামের পূর্বপাশে তাদের দুই একর জায়গার মধ্যে ৩০ শতাংশ জায়গায় পুকুর ও ফলের বাগান করেছেন। বাগানে তারা আম, পেঁপে, সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে দুর্বৃত্তরা তাদের বাগানে তাণ্ডব চালিয়ে আম, পেঁপে ও সুপারি গাছসহ মোট ৫২টি গাছ কেটে ও ভেঙ্গে ফেলে। এতে করে তারা বেশ ক্ষতির মুখে পড়েছেন।

সজিব আহমেদ আরো জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও তার পক্ষের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এই পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা চলে আসছে।

এই কারণে ক্ষতির শিকার হওয়া তাদের ফলের বাগানটি দেখতেও তারা যেতে পারছেন না। গাছ কেটে ফেলার বিষয়টি তিনি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছেন।

সজিব আহমেদের দাবি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের পক্ষের লোকজনই হয়তো এই অপকর্মটি করেছে। তিনি বিষয়টি মুঠোফোনে মিঠামইন থানার ওসি’কে অবগত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host