শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২

রিয়াদে সড়ক দুর্ঘটনায় বরিশালের অভি চন্দ্রার মৃত্যু, খোঁজ মিলছে না পরিবারের

  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের মাত্র দুদিন আগে সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী অভি চন্দ্রা। গত বুধবার রাত ১১টার দিকে রিয়াদের ১১ নম্বর এক্সিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

নিহত অভির বাড়ি বরিশাল জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। মাত্র ৩-৪ মাস আগে বুকভরা স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন তিনি। পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্ত করতে তার কক্ষের তালা ভেঙে পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তবে ঈদের ছুটির কারণে দূতাবাস বন্ধ থাকায় দাপ্তরিক কাজে বিলম্ব হচ্ছে।

সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, অভির মৃত্যুর সংবাদ সম্ভবত তার পরিবার এখনো পায়নি। পাসপোর্টে দেওয়া মোবাইল নম্বরটিও বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। নিহতের রুম ম্যানেজার জানান, অভিকে কেউ চিনে থাকলে বা তার পরিবারের সন্ধান জানলে দ্রুত যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ (WhatsApp): +966 57 639 7890 (রুম ম্যানেজার)

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host