বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে তাড়াইল দারুল কুরআন মাদরাসায় সোমবার (২৩ মার্চ) বিকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পেশ করেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।

ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ মাহিউদ্দিন মারুফের কুরআন তিলাওয়াত এবং ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার সেক্রেটারি হাফেজ আসীকুল ইসলাম ফুয়াদ ও বায়তুলমাল সম্পাদক হাফেজ ইফতেখার মাহমুদের যৌথ কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন।

সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীর নেতৃত্বে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে আলেম উলামা তথা ইসলামী দলগুলোর পক্ষে একক প্রার্থী নির্ধারণে খেলাফত মজলিসের ভূমিকা ও করণীয় তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতি হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ্‌, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, উপজেলা নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ হোসাইন, মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ফুয়াদ হাসান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host