বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকালে উপজেলার ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় বজ্রপাতে নিহতের এ ঘটনাটি ঘটে।

নিহত মো. শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩০ মার্চ) দুপুরে শরীফ মিয়া তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে গিয়েছিলেন।

বিকাল ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বৃষ্টি শেষ হওয়ার পর স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host